সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২২

সাকিবকে (২২১) ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন মাশরাফির (২২২)। মাশরাফি অবশ্য একটি উইকেট এশিয়া একাদশের হয়ে পেয়েছেন।

৩৪

১৩ ম্যাচ শেষে মোস্তাফিজের ওয়ানডে উইকেটের সংখ্যা। ক্যারিয়ারের প্রথম ১৩ ওয়ানডেতে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ উইকেট শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের।

২০০

২০০ ওয়ানডে খেলা ৭০তম ক্রিকেটার উপুল থারাঙ্গা। থারাঙ্গা তাঁর ২০০ ম্যাচের ১৯৯টি খেলেছেন শ্রীলঙ্কার হয়ে, অন্য ম্যাচটি এশিয়া একাদশের হয়ে।

৩

ওয়ানডেতে এই প্রথম শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে রানআউট করল বাংলাদেশ।

৭.৫০

দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেট। ১৩ ম্যাচের ক্যারিয়ারে কালই ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দিলেন এই বাঁহাতি পেসার।

১

২৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন কুশল মেন্ডিস।