৪
দেশের বাইরে আট ম্যাচ খেলে এই প্রথম ৪ উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। আগের সেরা গত মার্চে শ্রীলঙ্কার সফরের প্রথম ওয়ানডেতে (৩/৫৬)।
২.৫৫
কাল মোস্তাফিজের ওভারপ্রতি রান। বাঁহাতি পেসার ১৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ওভারপ্রতি এর চেয়ে কম রান দিয়েছেন শুধু একটি ম্যাচে। ২০১৫ সালে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওভারপ্রতি ২.৫০ গড়ে ৬ ওভারে ১৫ রান দিয়েছিলেন।
৯৫
উদ্বোধনী জুটিতে তামিম-সৌম্যর রান। গত মার্চে বাংলাদেশের শততম টেস্টের প্রথম ইনিংসেও ৯৫ রান করেছিল এই জুটি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটে দুবার ৯৫ রানে আউট হওয়া প্রথম জুটি তামিম-সৌম্য।
১২৪
বাংলাদেশের ১২৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক হলো সানজামুল ইসলামের। বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা ১৫তম বাঁহাতি স্পিনার সানজামুল।
১০
দশ ম্যাচ পর আবার দুই বাঁহাতি স্পিনার খেলল বাংলাদেশ ওয়ানডে দলে। কালকের আগে বাংলাদেশ সর্বশেষ দুই বাঁহাতি স্পিনারকে নিয়ে খেলেছে গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
১৮১
দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সর্বনিম্ন স্কোর। ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরের পর ওয়ানডেতে এই প্রথম স্বাগতিক দলকে ২০০ রানের নিচের অলআউট করল বাংলাদেশ।