সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০
প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনালে শূন্য রানে আউট হলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
১
এক আসরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে ৫০ ছাড়ানো ইনিংস খেলা প্রথম ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৬৫, ১০৫ ও ৫৬*)। বিশ্বকাপে টানা ৫ ইনিংসে কমপক্ষে ৫০ করা প্রথম ব্যাটসম্যানও।
৪
৪ কিউই ব্যাটসম্যান শূন্য রানে আউট। যা বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৫ ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।
৫
পঞ্চম বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। অন্য কোনো দল দুবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া পাঁচ মহাদেশেই।
৪০০
মেলবোর্নের ফাইনাল ছিল বিশ্বকাপের ৪০০তম ম্যাচ। এই ৪০০ ম্যাচের ৩৮৯টিতে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। অবশিষ্ট ১১ ম্যাচের ৪টি ছিল টাই ও ৭টিতে ফল হয়নি।