৩২৬
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। ১৭ ইনিংসে এই প্রথম তিন শ পেরোল বাংলাদেশ। আগের সর্বোচ্চ ২৫৯, ২০০৮ সালে এই স্টেডিয়ামেই
৭৮
টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশ সবচেয়ে বড় লিড নিল এবারই। এর আগে দ্বিতীয় ইনিংসে ৩৬ বার ব্যাট করে বাংলাদেশের নেওয়া সর্বোচ্চ লিড ছিল ৬৮ (শ্রীলঙ্কা, ২০১৩)
১
তামিম ও মাহমুদউল্লাহর পর লিটন—প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন
২
প্রথম ইনিংসে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিল বাংলাদেশ। ২০০৮ সালে মিরপুরে নিজেরা ১৯২ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ১৭০ রানে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ
৮২
সাকিব-লিটনের ৮২ ষষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৭০ করেছিলেন সাকিব ও আফতাব (২০০৮, মিরপুর)
২৫ টেস্টে ষষ্ঠবারের মতো বাংলাদেশের সাত ব্যাটসম্যান এক ইনিংসে ২৫ বা এর বেশি রান করলেন
৩৫ টেস্টে ৩৫তম বারের মতো ৩০০ করল বাংলাদেশ
৩৫ প্রথম ইনিংসে ৩৫ ওভার বল করেছেন সাইমন হার্মার। দক্ষিণ আফ্রিকার হয়ে বাংলাদেশের বিপক্ষে এর আগে ইনিংসে সর্বোচ্চ ২৮ ওভার বল করেছিলেন বাঁহাতি স্পিনার ক্লদ হেন্ডারসন
১২৩০ প্রথম টেস্ট ফিফটির পর প্রথম শ্রেণির ক্রিকেটে লিটন দাসের রান ২০১৭। এই রানের ১২৩০-ই করেছেন এ বছর। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের চেয়ে বেশি রান করেছেন শুধু অ্যাডাম ভোজেস (১৬২৭) ও অ্যাশওয়েল প্রিন্স (১৩১১)।
বাংলাদেশের ৩০০
কার বিপক্ষে কতবার
৭
জিম্বাবুয়ে
৬
ওয়েস্ট ইন্ডিজ
৫
শ্রীলঙ্কা
৪
পাকিস্তান
৪
ভারত
৪
ইংল্যান্ড
২
অস্ট্রেলিয়া
২
নিউজিল্যান্ড
১
দক্ষিণ আফ্রিকা