সংখ্যায় সংখ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১
অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলার কীর্তি শুধু ম্যাককালামের। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স থেমেছিলেন ৯৮ টেস্টে।
৭
ম্যাককালামের আগে শততম টেস্টে শূন্য রানে আউট হয়েছেন ছয়জন—দিলীপ ভেংসরকার, অ্যালান বোর্ডার, মার্ক টেলর, কোর্টনি ওয়ালশ, স্টিভেন ফ্লেমিং ও অ্যালিস্টার কুক।
১৯৯৯
১৯৯৯ সালের পর এই প্রথম নিউজিল্যান্ড নিজেদের মাঠে ২০০-এর নিচে অলআউট। ১৭ বছর আগে ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল ১৬৮।