সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম, ইমরুল
তামিম, ইমরুল

৭৩
ইমরুল ৭৩, তামিম ৭৩। ওয়ানডেতে এই প্রথম কোনো দলের দুই ওপেনারই ৭৩ রানে আউট হলেন। এর আগেও ওপেন করতে নেমে দুবার একই স্কোরে আউট হয়েছিলেন তাঁরা দুজন। দুবারই করেছিলেন ৫ রান করে।

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

৩
ক্যারিয়ারের প্রথম ৯ ম্যাচে ৩ বার ৫ উইকেট নেওয়া প্রথম বোলার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সবচেয়ে বেশি ৩ বার ধবলধোলাই করেছে জিম্বাবুয়েকে
৪
মুস্তাফিজ ৫, অন্যরা ১ উইকেট করে। ওয়ানডে ইতিহাসে চতুর্থবারের মতো ইনিংসে এক বোলার ৫ উইকেট ও অন্য পাঁচ বোলার ১ উইকেট করে নিলেন।
২৬
ক্যারিয়ারের প্রথম ৯ ম্যাচে ২৬ উইকেট মুস্তাফিজের। ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ।
১১
ওয়ানডেতে এই নিয়ে ১১ বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ
২০৫৬

সাকিব আল হাসানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শেরেবাংলা স্টেডিয়ামে ২০০০ রান করলেন তামিম ইকবাল।