সংখ্যায় সংখ্যায়
১০১
প্রথম উইকেটে ভুসিমুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজার ১০১ রান টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১০৭ রানের জুটি ব্রেন্ডন টেলর ও চামু চিবাবার (বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২য় উইকেট, ২০১০)।
২০১১
তিন সংস্করণ মিলিয়েই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালের পর প্রথম তিন অঙ্ক ছুঁল।
৭৯
মাসাকাদজার ৭৯, টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুইয়ানদের হয়ে সর্বোচ্চ ইনিংস। পেছনে পড়ল গত নভেম্বরে ঢাকায় খেলা ম্যালকম ওয়ালারের ৬৮ রানের ইনিংসটি।
৪-০-৪৫-১
৩৯টি টি-টোয়েন্টি খেলে কালই সবচেয়ে বেশি রান বিলিয়েছেন সাকিব আল হাসান
১৬৪
টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতল বাংলাদেশ। সর্বোচ্চ ১৬৫ রান তাড়া করে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।
৪৯–৫০
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪৯ ও ৫০তম খেলোয়াড় হিসেবে অভিষেক হলো
নুরুল হাসান ও শুভাগত হোমের।
৪
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকেই সবচেয়ে বেশি হারিয়েছে বাংলাদেশ
২
দল হেরেছে এমন টি-টোয়েন্টিতে দুবার ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুইয়ানরা, দুবারই বাংলাদেশের বিপক্ষে