সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০
এই প্রথম টি-টোয়েন্টিতে অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশ

১২৯
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন রান। আগের সর্বনিম্ন ১৩৫।

৩৪
প্রথম ১০ ওভারে পাকিস্তানের সবচেয়ে কম রান। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরেই প্রথম ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ রান করেছিল তারা।

৩/২৫
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং এখন আল আমিনের। আল আমিন পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে (৩/৪২)।

৩
টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৩ ক্যাচ নিলেন সাব্বির রহমান। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৩ ক্যাচ নিয়েছেন আরও দুজন—ইলিয়াস সানি ও মাশরাফি বিন মুর্তজা।