সংখ্যায় সংখ্যায়: ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬১৪

এক ম্যাচে সর্বোচ্চ রান। ২০০৫ সালে ট্রেন্ট ব্রিজে এ রান দেখেছিল দুই দেশের ওয়ানডে ম্যাচ।

২৭১

দুই দেশের ওয়ানডেতে সবচেয়ে কম রান (ঢাকা, ২০০৩)।

১৬৮

রানের হিসাবে সবচেয়ে বড় রানের জয়। ২০০৫ সালে ট্রেন্ট ব্রিজে এই রানে ইংল্যান্ড হারিয়েছিল বাংলাদেশকে।

৩৩

অতিরিক্ত খাতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান। ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশের ২২৭ রানের স্কোরের ৩৮ রানই ছিল অতিরিক্ত।

২

দুই দেশের ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস।

দুবার শূন্য রানে আউট হয়েছেন দুজন—বাংলাদেশের খালেদ মাহমুদ ও মোহাম্মদ আশরাফুল।

৮

সবচেয়ে বেশি ডিসমিসাল বাংলাদেশের মুশফিকুর রহিম ও ইংল্যান্ডের ক্রিস রিডের।

সবচেয়ে বেশি ক্যাচ পল কলিংউডের। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ক্যাচ সাকিব আল হাসানের (৫টি)।

১০

উইকেটের হিসাবে সবচেয়ে বড় জয়। ২০০৫ সালে ওভালে জিতেছিল ইংল্যান্ড।

১৪.০

বোলিংয়ে সেরা স্ট্রাইক রেট। কমপক্ষে ৭ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে সেরা এই স্ট্রাইক রেট ইংল্যান্ডের মন্টি পানেসারের।