সংখ্যায় সংখ্যায়: টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রায়েম সোয়ান
গ্রায়েম সোয়ান

১৪৩৫
২০১০ সালে চট্টগ্রাম টেস্টের মোট রান, দুদলের এক ম্যাচে সর্বোচ্চ।
৩৮
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের একমাত্র ইনিংসে ৩৮টি অতিরিক্ত রান দেয় বাংলাদেশ। দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ।
৮
ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন।
l সবচেয়ে বেশি ক্যাচও ট্রেসকোথিকের।
৪
এক ইনিংসে সর্বাধিক ৪টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের পল কলিংউড, ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে।
১০৬
২০০৫ সালে চেস্টার–লি–স্ট্রিটে শুধু বাউন্ডারি দিয়েই ১০৬ রান করেছিলেন ইয়ান বেল (২৫ চার, ১ ছয়)। এক ইনিংসে চার–ছয়ে সেঞ্চুরি পাননি আর কেউ।
২০
১৯ ক্যাচ ও ১ স্টাম্পিং নিয়ে উইকেটকিপারদের মধ্যে সেরা ইংল্যান্ডের ম্যাট প্রায়র।
৯–৬
২০০৫ সালে চেস্টার–লি–স্ট্রিটে বাংলাদেশের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়েছিলেন ইংলিশ উইকেটকিপার জেরাইন্ট জোন্স। ওই ম্যাচে মোট ৯টি ডিসমিসাল করেছিলেন জোন্স। দুদলের মুখোমুখি লড়াইয়ে দুটোই সর্বোচ্চ।
৩

স​বচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক ও ইয়ান বেলের।

l সবচেয়ে বেশি শূন্য রানে আউট বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা

l সর্বোচ্চ তিনবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান।

১৬

এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট গ্রায়েম সোয়ানের। ২০১০ সালে বাংলাদেশ সফরে ১৬ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার।