সংখ্যায় সংখ্যায় তামিমের অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩
হল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলে তিনটিতেই ফিফটি পেলেন তামিম ইকবাল। তামিম ছাড়া কোনো প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটি ফিফটি করেছেন শুধু বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানের কীর্তিটা শ্রীলঙ্কার বিপক্ষে।

২২
২০১২ সালে ১০ ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি তামিমের। মাঝের ২২ ম্যাচে তামিম সর্বোচ্চ ৪৩ রান করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালে।

৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমের চতুর্থ ফিফটি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমের চেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন শুধু সাকিব আল হাসান (৫টি)।

১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে বাংলাদেশের প্রথম জয়ও।

৫৪.২৪
বাংলাদেশের ইনিংসের ৫৪.২৪ শতাংশ রানই করেছেন তামিম। ইনিংসে শতকরা রানের হিসাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমের ওপরে আছেন শুধু সাব্বির রহমান (৫৪.৪২, শ্রীলঙ্কা, ২০১৬ এশিয়া কাপ)।

৩
তামিমের ইনিংসে ছক্কা। বাংলাদেশের ওপেনার এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২টির বেশি ছক্কা মারতে পারেননি।