সংখ্যায় সংখ্যায়, বাংলাদেশ-জিম্বাবুয়ে ২য় ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫

এই প্রথম টানা ৫টি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
৭

ওয়ানডেতে এটি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা সপ্তম জয়। এর আগে ২০০৬-০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
১১

তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে জিম্বাবুয়েকে টানা ১১ ম্যাচে হারাল বাংলাদেশ
৯

বাংলাদেশের নয় ব্যাটসম্যানই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ওয়ানডেতে এই নিয়ে সাতবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ৯টি ক্যাচ দিলেন। বাংলাদেশের রেকর্ড এটাই।
২৪১

কোনো ৫০ ছাড়ানো জুটি ছাড়া বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ইনিংস
১ম

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১০০০ রান, ১০০ উইকেট ও ৫০ ক্যাচের ‘ট্রেবল’ পেলেন মাশরাফি বিন মুর্তজা
৬–৪

৬টি চার ও ৪টি ছয় মেরেই টানা ছয় ওয়ানডের বাউন্ডারি খরা কাটালেন ইমরুল কায়েস। ৫৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম এক ইনিংসে দুইয়ের বেশি ছক্কা মারলেন ইমরুল