সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-নিউজিল্যান্ড (১ম ওয়ানডে)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১৮
কাল ৩ উইকেট নিয়ে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে আবারও তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। মাশরাফির উইকেট ২১৬টি, এর ১টি অবশ্য এশিয়া একাদশের হয়ে পাওয়া।
৩৪১
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। ১৯৯০ সালে শারজায় দুই দলের প্রথম দেখায় আগের সর্বোচ্চ ৩৩৮ রান
করেছিল কিউইরা।
১৩৭
রড ল্যাথামের ১৩৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে লড়াইয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পেছনে পড়েছে ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর ১২৮। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা ছিল কেন উইলিয়ামসনের (১০৮)।
৯
দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে ৯টি ছক্কা মারলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথমবার ২০১০ সালে মিরপুরে। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ।
চতুর্থ
৯৬ ইনিংসেই ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক পেরোলেন কেন উইলিয়ামসন। ইনিংসের হিসাবে নিউজিল্যান্ডের দ্রুততম ও বিশ্বের চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান উইলিয়ামসন। নিউজিল্যান্ডের দ্বিতীয় দ্রুততম মার্টিন গাপটিল (১১২ ইনিংস)। বিশ্ব রেকর্ডের মালিক হাশিম আমলা
(৮১ ইনিংস)।
১৫৮
পঞ্চম উইকেটে টম ল্যাথাম ও কলিন মানরোর ১৫৮ রান বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে লড়াইয়ে যেকোনো জুটিতে যৌথভাবে সর্বোচ্চ। ১৯৯০ সালে শারজায় প্রথম উইকেটেও ১৫৮ রান করেছিলেন মার্টিন ক্রো ও জন রাইট।
৫০*
মোসাদ্দেক হোসেনের প্রথম ওয়ানডে ফিফটিটি নিউজিল্যান্ডের বিপক্ষে আটে নেমে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটি।
৪
২০১১ বিশ্বকাপের (বিপক্ষ ভারত) পর আবার
এক ম্যাচে বাংলাদেশের চার বোলার ৬০-এর বেশি রান দিলেন।
৬.২০
১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে কালই প্রথম ওভারপ্রতি ছয়ের বেশি রান দিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫৭ রান দেন এই বাঁহাতি পেসার।