সংখ্যায় সংখ্যায় মিরপুর টেস্টের ৩য় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৫২

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান। ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৯০৫ রান শ্রীলঙ্কার, ২০১৩ সালে গল টেস্টে।

১০০০

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো একটি ভেন্যুতে ১ হাজার রান করলেন সাকিব আল হাসান (১০৪৫*)।

৬

এক ম্যাচে দুবার ইনিংস ঘোষণা—বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে ছয়বার।

তামিম ইকবাল
তামিম ইকবাল

তামিমের ৩০০০ রান
বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ১৭৮তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক পেরোলেন তামিম ইকবাল (৩০১০*)।
৩৯ ম্যাচের ৭৬ ইনিংসে ৩ হাজার রান পেরোলেন তামিম, হাবিবুল বাশার ৩ হাজার ছুঁয়েছিলেন ৪৯ ম্যাচের ৯৭ ইনিংসে।
হাবিবুলকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হতে তামিমের দরকার আর ১৭ রান।

৫৫০
পাকিস্তানের দেওয়া লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা দিয়েছিল ৬২৪ রানের লক্ষ্য। ১৫৮ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচটা হারে ৪৬৫ রানে। রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।

৩৫৪ রানে এগিয়েও

৩৫৪ রানের লিড নিয়েও বাংলাদেশকে ফলোঅন করাল না পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এর চেয়েও বেশি রানের লিড নিয়ে প্রতিপক্ষকে ফলোঅন না করানোর ঘটনা আছে ছয়টি। যার পাঁচটিতেই জিতেছে প্রথম ইনিংসে লিড নেওয়া দল। শুধু ১৯৩০ সালে কিংস্টনের ‘টাইমলেস’ টেস্টে ৫৬৩ রানের লিড নিয়েও ম্যাচ ড্র করেছিল ইংল্যান্ড।

বড় লিডের পরও ফলোঅন না করানো

৫৬৩  ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ    কিংস্টন      ১৯২৯-৩০

৪৪৫  অস্ট্রেলিয়া-ইংল্যান্ড        ব্রিসবেন     ২০০৬-০৭

৩৯৯  ইংল্যান্ড-অস্ট্রেলিয়া        ব্রিসবেন     ১৯২৮-২৯

৩৯৮ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড        অ্যাডিলেড  ২০১৩-১৪

৩৮০  অস্ট্রেলিয়া-ইংল্যান্ড        ওভাল       ১৯৩৪

৩৭২  শ্রীলঙ্কা-পাকিস্তান         গল         ২০১২

৩৫৪  পাকিস্তান-বাংলাদেশ       মিরপুর        ২০১৫