সংশয়ে ছিলেন ডোহার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় নির্বাচকেরা আস্থা রেখেছেন জেভিয়ার ডোহার্টির ওপর। নাথান লায়নের বদলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে এই বাঁহাতি স্পিনারের অন্তর্ভুক্তি সেটারই প্রমাণ। আস্থার প্রতিদান দিতে কী করতে হবে সেটা ডোহার্টি নিজেও জানেন-বাঁহাতি স্পিনে বেঁধে রাখতে হবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। নির্বাচকদের আস্থা নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন পুরো হতে যাচ্ছে। কিন্তু ডোহার্টি নিজেই ঘোর সংশয়ে ছিলেন বিশ্বকাপে খেলা নিয়ে। ১৫ সদস্যের দলে নিজেকে নয়, নাথান লায়নকেই দেখতে পাচ্ছিলেন ডোহার্টি। ৫৭ ওয়ানডে খেলা ডোহার্টির সংশয়ের কারণও ছিল। জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া লায়নকে বাজিয়ে দেখাতেই ডোহার্টির ধারণা বাদ পড়ছেন তিনি। বিশ্বকাপে খেলা নিয়ে ডোহার্টি ছিলাম ভীষণই দোলাচলে, ‘নিজেকে একবার দলে নিলাম, আবার বাদও দিলাম। কিন্তু সময়টা যখন ঘনিয়ে এল আমি একদমই নিশ্চিত ছিলাম না সুযোগ পাব কি না। তাই যখন ফোনটা এল আমি বেশ রোমাঞ্চিত হই।’ ক্রিকইনফো।