প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের সেই রাতের কথা মনে আছে? পানশালায় দুম করে ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে ঘুষি মেরে বসলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার! তারপর টেমস ও মারে ডার্লিংয়ে অনেক জল গড়ালেও দুজনের সম্পর্কটা শীতলই রয়ে যায়। অবশেষে সম্পর্কের বরফ গলেছে রুট-ওয়ার্নারের। এবারের অ্যাশেজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর ওয়ার্নারের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেছেন রুট। সেখানে দেখা যায় হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে আছেন রুট ও ওয়ার্নার। ছবিটি পোস্ট করে রুট টুইট করেছেন, ‘পান করার জন্য অস্ট্রেলিয়ানরা আসায় বেশ ভালো লেগেছে। অসাধারণ একটা সিরিজ উপভোগ করলাম আমরা।’ জবাবে টুইট করেছেন ডেভিড ওয়ার্নারও, ‘অসাধারণ একটা সিরিজ ছিল। অভিনন্দন ইংল্যান্ড!’ দুজনের মধ্যে সন্ধি তাহলে হয়েই গেল! ডেইলি মেইল।