প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওর্মি পিয়ার্সের স্মৃতি ফিরিয়ে আনলেন জেপি ডুমিনি। সেই ১৯১০ সালে সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান বোলার। তিনটি টেস্ট খেলা এই মিডিয়াম পেসার ওই ইনিংসে বল করেছিলেন সাত নম্বর বোলার হিসেবে। ১০৫ বছর পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সাত নম্বর বোলার হিসেবে মিরপুরে ইনিংসে ৩ উইকেট পেলেন ডুমিনি। টেস্টে সব মিলিয়ে সপ্তম বোলারের ৩ বা ততোধিক উইকেট পাওয়ার উদাহরণ ২৭টি, সর্বশেষ তিনটিতেই জড়িয়ে বাংলাদেশের নাম। ডুমিনির আগে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মাহমুদউল্লাহ ও ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান ৩ উইকেট নেন সাত নম্বরে বোলিং করে। সাত নম্বরে সেরা বোলিং শ্রীলঙ্কার চারিতা বুধিকার। ২০০২ সালে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৪ উইকেট নেন এই পেসার।