সফল ভারতীয় টেস্ট অধিনায়ক হওয়ার পথে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

গত বিশ্বকাপের পরই কথাটা উঠেছিল। বিরাট কোহলি আসলে টেস্ট অধিনায়ক হিসেবে যতটা ভালো, ওয়ানডেতে তাঁর নেতৃত্ব অতটা রং ছড়ায় না। কেউ কেউ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে তাঁর ব্যর্থতার হিসাব টেনে এনেছিলেন তখন।

কোহলির টেস্ট রেকর্ডটা আসলেই অবিশ্বাস্য। প্রথম এশীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা—তিন রণভূমিতেই টেস্ট জয়ের কীর্তি গড়েছেন। কোহলির সামনে অপেক্ষা করছে আরও এক কীর্তি। ২২ আগস্ট শুরু অ্যান্টিগা টেস্টে জিতলে ভারতের সফল টেস্ট অধিনায়কের রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন। কোহলি অধিনায়ক হিসেবে জিতেছেন ২৬ টেস্ট। মহেন্দ্র সিং ধোনি জিতেছেন ২৭ টেস্ট। কোহলি ধোনিকে যে পেরিয়ে যাবেন, তা সময়ের ব্যাপার। সেটি দুই টেস্টের এই সিরিজেই হয় কি না, তা নিয়েই সংশয়।

ধোনির আগে ভারতের আর একজন অধিনায়কই টেস্ট জয়ের সংখ্যাটি বিশের আগে নিয়ে যেতে পেরেছিলেন। ৪৯ টেস্টের ২১টি জিতিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ধোনি ২৭ টেস্ট জিতেছেন ৬০ ম্যাচে। কোহলি তাঁর চেয়ে ১৪ ম্যাচে কম নেতৃত্ব দিয়েই জিতেছেন ২৬ টেস্ট। ১০ করে সমান ড্র ও পরাজয় তাঁর নেতৃত্বে। ধোনির ১৮ পরাজয়ের বিপরীতে ১৫ ম্যাচ ড্র ছিল।

সবচেয়ে বেশি টেস্ট জয়ী ভারতীয় অধিনায়ক

অধিনায়ক

ম্যাচ

জয়

হার

ড্র

এমএস ধোনি

৬০

২৭

১৮

১৫

বিরাট কোহলি

৪৬

২৬

১০

১০

সৌরভ গাঙ্গুলি

৪৯

২১

১৩

১৫

মো. আজহারউদ্দিন

৪৭

১৪

১৪

১৯

সুনীল গাভাস্কার

৪৭

৯

৮

৩০