সবকিছু মনে আছে ওয়াকারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে খেলা হলেই ফিরে ফিরে আসে নর্দাম্পটন। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। ওই ম্যাচে খেলেছিলেন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিস। পেছনে তাকিয়ে কী মনে পড়ে তাঁর?
সবকিছু মনে আছে আমার। ১৯৯৯ বিশ্বকাপে আমি ওই একটা ম্যাচই খেলেছিলাম। বাংলাদেশ খুব ভালো খেলেছিল, ওই দিনটিতে বাংলাদেশই ছিল শ্রেয়তর দল। আমাদের দলটিও খুব ভালো ছিল, আমরা তো পরে ফাইনালেও উঠেছিলাম, তবে ওই দিনটিতে আমরা তাদের সঙ্গে পারিনি। এর পর বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক সাফল্য পেয়েছি, তার মানে এই না যে, আবারও অমন কিছু ঘটতে পারে না। বাংলাদেশের খুব ভালো দলে উত্তরণ ঘটেছে, সেটি বিশ্বকাপের আগে থেকেই। ভালো কিছু জয়ও পেয়েছে ওরা। বিশ্বের বেশির ভাগ দলকেই হারিয়েছে। আমরা তাদের মোটেই সহজ ভাবছি না বা হালকাভাবে নিচ্ছি না।
কাল মিরপুরে সংবাদ সম্মেলনে