সবচেয়ে বেশি বলের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ২৫৮ বলে ৮৭। দ্বিতীয় ইনিংসে ২৪৯ বলে ১১৬ রান। দুবাই টেস্টের দুই ইনিংসে ৫০৭ বল খেললেন ড্যারেন ব্রাভো। টেস্ট ইতিহাসে এক ম্যাচে ৫০০ বা তার বেশি বল খেলার ১২২তম উদাহরণ গড়লেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। টেস্টে এক ইনিংসেই পাঁচ শর বেশি বল খেলার ঘটনাও কম নেই। ৪০ বার ব্যাটসম্যানরা পাঁচ শর বেশি বল খেলেছেন ইনিংসে। ১৯৩৮ সালে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৮৪৭ বল খেলে সবার ওপরে ইংল্যান্ডের লেন হাটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সময়ের রেকর্ড ৩৬৪ রান করেছিলেন ইংলিশ কিংবদন্তি। ম্যাচে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটাও এক ইংল্যান্ড ব্যাটসম্যানের দখলে। ১৯২৯ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে ৯৭৭ বল খেলেছিলেন ওয়ালি হ্যামন্ড। প্রথম ইনিংসে ৩৭৪ বলে ১১৯ রান করা হ্যামন্ড দ্বিতীয় ইনিংসে ৬০৩ বলে করেন ১৭৭।
এক টেস্টে সবচেয়ে বেশি বল খেলা
৯৭৭
ওয়ালি হ্যামন্ড
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
অ্যাডিলেড
১৯২৯
৮৭১
হার্বার্ট সাটক্লিফ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
মেলবোর্ন
১৯২৫
৮৭৪*
লেন হাটন
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
ওভাল
১৯৩৮
৭৫৯*
গ্লেন টার্নার
নিউজিল্যান্ড-ও. ইন্ডিজ
জর্জটাউন
১৯৭২
৭৪৯
বব সিম্পসন
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ওল্ড ট্রাফোর্ড
১৯৬৪
* এক ইনিংসে