'সবচেয়ে সুন্দর দৃশ্য সন্তানের মুখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদউল্লাহর শুরুটা হয়েছিল ২০০৭ সালের ২৫ জুলাই, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে। সময়ের ডানায় চড়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ করলেন বাংলাদেশ দলের অন্যতম এই ব্যাটিং ভরসা। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্তিতে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বললেন তাঁর ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে। 

আচ্ছা, মাহমুদউল্লাহর দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটি? তাঁর জবাব, ‘যখন আমার সন্তানকে দেখি।’ কোন শব্দটি বেশি বলেন তিনি? কাকে দেখলে তাঁর মনে হয়, ‘ইশ্‌, ওর মতো যদি ব্যাটিং করতে পারতাম...!’ মজার সব প্রশ্নের টি-টোয়েন্টি ধাঁচে উত্তর দিলেন মাহমুদউল্লাহ।  

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূরণ করলেন মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূরণ করলেন মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো