সবাইকে ছাড়িয়ে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩৬.৫০ গড়ে ২৭৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির পারফরম্যান্স তারার মতোই জ্বলজ্বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ভারতীয় ব্যাটসম্যানের গড় ৫০ পেরিয়ে গেছে। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে যাঁরা ১০ হাজার রান করেছেন, তাঁদের মধ্যে একমাত্র কোহলির ব্যাটিং গড়ই ৫০-এর বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০.১৯ গড়ে ১১৮৪৭ রান কোহলির। ৪৯.৫৫ গড় নিয়ে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা আছেন দ্বিতীয় স্থানে। ১০ হাজারের বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম গড় শহীদ আফ্রিদির। পাকিস্তানের সাবেক অধিনায়ক ২৩.৯৫ গড়ে করেছেন ১১১৮৫ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং গড়ে সেরারা (কমপক্ষে ১০ হাজার রান)
বিরাট কোহলি ইনিংস: ২৭৫ সেরা: ১৮৩ ১০০: ৩৬
ম্যাচ: ২৫৫ রান: ১১৮৪৭ গড়: ৫০.১৯ ৫০ : ৬৪

হাশিম আমলা ইনিংস: ৩২১ সেরা: ৩১১* ১০০: ৪৭
ম্যাচ: ২৬০ রান: ১৪৫৭০ গড়: ৪৯.৫৫ ৫০ : ৬৩

জ্যাক ক্যালিস ইনিংস: ৬১৭ সেরা: ২২৪ ১০০: ৬২
ম্যাচ: ৫১৯ রান: ২৫৫৩৪ গড়: ৪৯.১০ ৫০ : ১৪৯

মাইক হাসি ইনিংস: ৩২৪ সেরা: ১৯৫ ১০০: ২২
ম্যাচ: ৩০২ রান: ১২৩৯৮ গড়: ৪৯.০০ ৫০ : ৭২

ভিভ রিচার্ডস ইনিংস: ৩৪৯ সেরা: ২৯১ ১০০: ৩৫
ম্যাচ: ৩০৮ রান: ১৫২৬১ গড়: ৪৮.৭৫ ৫০ : ৯০