অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। অ্যান্ডি মারেকে হারিয়ে জিতেছেন টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম। তারপরও কাল প্রকাশিত সর্বশেষ এটিপি র্যা ঙ্কিংয়ে একটি রেটিং পয়েন্টও বাড়েনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের। টুর্নামেন্ট শুরুর আগে জোকোভিচের পয়েন্ট ছিল ১৬,৭৯০। অস্ট্রেলিয়ান ওপেন জেতার পরও পয়েন্ট রয়ে গেছে সেই ১৬,৭৯০। অন্যদের সঙ্গে পয়েন্টের বিস্তর ব্যবধানই সম্ভবত এর কারণ। দ্বিতীয় স্থানের মারের চেয়ে ৭,৮৪৫ পয়েন্ট এগিয়ে জোকোভিচ। এটিপি র্যা ঙ্কিংয়ের ইতিহাসে জোকোভিচের চেয়ে বেশি পয়েন্ট আর কেউ পাননি। গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন সার্বিয়ান তারকা, পেছনে ফেলেছেন ২০০৬ সালে রজার ফেদেরারের ১৫,৭৪৫ পয়েন্টের রেকর্ড। ফেদেরারের পয়েন্ট অবশ্য এই সময়ের র্যা ঙ্কিংয়ের হিসাবের সঙ্গে তুলনা করে বের করা। সেই সময়ের হিসাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিকের পয়েন্ট ছিল ৮ হাজারের কিছু বেশি।