প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশী দুটি দেশ। চিরপ্রতিদ্বন্দ্বী হয়তো নয়, তবে ক্রিকেটে মাঠের দুই দলের লড়াই বাড়তি একটা উত্তাপ ছড়ায়। বিশ্বকাপেও মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। ১৯ মার্চের কোয়ার্টার ফাইনাল তাই বাংলাদেশ বা ভারতের এগিয়ে যাওয়ার সুযোগ। এমসিজি সেদিন রঙিন হবে লাল-সবুজ ও নীলে। বিশ্বকাপ ট্রফিটা সামনে রেখে মাশরাফি-সাকিবরা গাইবেন ‘আমার সোনার বাংলা’, ধোনি-কোহলিরা গাইবেন ‘জনগণমন’। মাঠে কিংবা মাঠের বাইরে টেলিভিশন সেটের সামনে নিশ্চয়ই আরও কোটি কোটি মানুষ সুর মেলাবেন দুটি দেশের জাতীয় সংগীতের সুরে। তবে ‘সাধারণ’ হিসেবে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর! বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী এই কবিই যে লিখেছেন দুই দেশেরই জাতীয় সংগীত! ‘আমার সোনার বাংলা’ লেখা ১৯০৫ সালে। আর ‘জনগণমন’ ১৯১১ সালে। লাল-সবুজ
বা নীল, এমসিজিতে ক্ষণিকের সবাইকে এক করে দেবেন রবীন্দ্রনাথ ঠাকুর!