সমতা ফেরাল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের প্রথম ম্যাচটি একতরফাভাবে জিতে নিয়েছিল পাকিস্তান। পরের ম্যাচটিও একতরফাই হলো, তবে বদলে গেল জয়ী দলটার নাম। অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে ৯৫ রানে পাকিস্তানকে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড।
হেলসের সঙ্গে জেসন রয়ের ১০২ রানের জুটিটাই বড় রানের ভিত গড়ে দিয়েছিল। রয় আউট হয়ে যাওয়ার পর জো রুটকে নিয়ে দ্বিতীয় উইকেটেও ১১৪ রানের জুটি গড়েছেন হেলস। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর হেলস আউট হয়েছেন ১১৭ বলে ১০৯ রান করে। তবে এরপরেও ইংল্যান্ডের রানটা তিন শ পেরোয়নি মিডল অর্ডারে আর বড় কোনো জুটি না হওয়ায়, থেমে গেছে ৫ উইকেটে ২৮৩ রানেই।
তাড়া করতে নেমে পাকিস্তান জেতার আশা জাগাতে পারেনি কখনোই। ৮০ রানে ৬ উইকেট চলে যাওয়ার পর আনোয়ার আলী আর সরফরাজ আহমেদ মিলে ৬৫ রানের জুটি গড়েন, পাকিস্তানের ইনিংসেও সেটিই সর্বোচ্চ। ৪৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৮৮ রানে। ক্রিকইনফো।