সমতা ফেরাল জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারলেই সিরিজ শেষ। আফগানিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডে তাই বাঁচা-মরার লড়াই-ই ছিল জিম্বাবুয়ের কাছে। লড়াইটা জিতেছে জিম্বাবুয়ে। চামু চিবাবার অলরাউন্ড নৈপুণ্যে কাল শারজায় ৬৫ রানে জিতেছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-২ সমতা। যার অর্থ সিরিজের নিষ্পত্তি হচ্ছে আগামীকাল শেষ ওয়ানডেতেই।
প্রথমে ব্যাট করে ২২৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতে অবশ্য ভাবা যায়নি এত অল্পতে গুটিয়ে যাবে জিম্বাবুয়ে। পিটার মুর ও চামু চিবাবার উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান। ৫২ রান করেছেন মুর। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া চিবাবার রান ৫৩। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ১৬১ রানেই শেষ আফগানরা। মিডিয়াম পেসে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন চিবাবা। ক্রিকইনফো।