সমতা ফেরাল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪৩ রানের লক্ষ্য। টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডেতে এ আর এমন কী! কিন্তু এই ম্যাচই যে এত রোমাঞ্চ ছড়াবে তা কে জানত? শেষ ওভার পর্যন্ত উত্তেজনা শেষে হাসল নিউজিল্যান্ডই। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল ভারতকে ৬ রানে হারিয়েছে কিউইরা। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল কেন উইলিয়ামসনের দল।

আগে ব্যাট করে অধিনায়ক উইলিয়ামসনের ১১৮ রানের সৌজন্যে নিউজিল্যান্ড করে ২৪২ রান। খুব বড় লক্ষ্য না হলেও সেটি তাড়া করতে দুই-একটা বড় ইনিংস তো লাগত ভারতের। মহেন্দ্র সিং ধোনি (৩৯), কেদার যাদবরা (৪১) তা করতে পারেননি। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৩২ বলে ৩৬ রান শেষ পর্যন্ত ভারতের হারের ব্যবধানটাই কমিয়েছে। ক্রিকইনফো।