সমতা ফেরাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ‘লঙ্কাকাণ্ড’—এটুকু বললেই কাল রাঁচিতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টির গল্পটা বলা হয়ে যায়। লঙ্কান বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে ভারত কাল ৬ উইকেটে করেছে ১৯৬ রান! শিখর ধাওয়ান করেছেন ফিফটি, প্রথম পাঁচ ব্যাটসম্যানের বাকি সবার রান ২৫-এর ওপরে। অবশ্য এর মাঝেও গর্ব করার উপলক্ষ পেয়ে গেছেন লঙ্কান পেসার থিসারা পেরেরা। ইনিংসের ১৯তম ওভারে করেছেন হ্যাটট্রিক। ১৯৬ রান তাড়া করতে নেমে চাপে ভেঙে পড়ে শ্রীলঙ্কা, ৯ উইকেটে
১২৭ করে ম্যাচ হেরেছে ৬৯ রানে। সিরিজে এখন ১-১ সমতা।স্টার স্পোর্টস।