প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে তাঁরা ছিলেন পাকিস্তানের প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে নিউজিল্যান্ড দল পেশোয়ার-ট্র্যাজেডির জন্য সমব্যথী পাকিস্তানের প্রতি। যেটির প্রমাণও দিল কিউইরা। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে পাওয়া প্রাইজমানি ও ম্যাচ ফির পুরোটাই কেন উইলিয়ামসনের দল অনুদান হিসেবে দিয়েছে পেশোয়ারে তালেবান জঙ্গিদের সন্ত্রাসী হামলায় স্বজন হারানো, ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের। এমনকি সিরিজে দ্রুততম বলটি করার জন্য পুরস্কার হিসেবে পাওয়া ৫০০ ডলারও দিয়ে দিয়েছেন কিউই পেসার অ্যাডাম মিলনে। পুরো অর্থটাই তুলে দেওয়া হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খানের হাতে। যে অনুদানের জন্য কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দিয়ে ইউনিস জানিয়েছেন, ‘শুধু অর্থই নয়, ওরা অনেকগুলো ব্যাগও দিয়েছে।’ দ্য নেশন।