সমর্থন বেশি বাংলাদেশেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির ওয়েবসাইটে ‘ফ্যান পোল’-এর স্থিরচিত্র।
আইসিসির ওয়েবসাইটে ‘ফ্যান পোল’-এর স্থিরচিত্র।

আইসিসির ওয়েবসাইটে খেলা চলাকালীন ম্যাচ সেন্টারের একটি নিয়মিত আয়োজন ‘ফ্যান পোল’। আজকের ম্যাচের সময় সেখানে প্রশ্ন ছিল—কোয়ার্টার ফাইনালে খেলবে কোন দল? বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্য থেকে দর্শকদের বেছে নিতে হবে একটি। বলুন তো কার পক্ষে পড়েছে বেশি ভোট? হ্যাঁ, বাংলাদেশ। ক্রিকেটের জনক ইংলিশদের পেছনে ফেলে ক্রিকেট সমর্থকদের পাল্লা ঝুঁকে আছে বাংলাদেশের দিকেই।

আজকের ম্যাচের ইনিংস বিরতি পর্যন্ত সেই পোলে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৬২ হাজার ৫৪ জন। এর মধ্যে ৬০ শতাংশ জানিয়েছেন শেষ আটে খেলবে বাংলাদেশ। বাকি ৪০ শতাংশের ভোট জমা হয়েছে ইংল্যান্ডের পক্ষে।

এখন পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে নিউজিল্যান্ড। পাঁচটি ম্যাচ খেলে প্রতিটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। তাদের পরের অবস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। চারটি ম্যাচের দুটিতে জয় এবং বৃষ্টিতে ভেসে যাওয়া একটি ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টসহ ৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানটি বাংলাদেশের। অপরদিকে চারটি ম্যাচে মাত্র ২ পয়েন্ট ইংল্যান্ডের। আজকের ম্যাচটিতে হেরে গেলে বিশ্বকাপ থেকে ইংলিশদের বিদায় নিশ্চিত। অপরদিকে আজকে ইংল্যান্ডকে হারালে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা হয়ে যাবে টাইগারদের।

এবার আরেকটি জরিপের কথা জানা যেতে পারে। প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘খেলার ভোটে’ কদিন আগে প্রশ্ন করা হয়েছিল, ‘বাংলাদেশও যেতে পারে শেষ আটে, কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলির মন্তব্যের সঙ্গে কি একমত?’ উত্তরে মোট অংশগ্রহণকারীর মধ্যে ‘হ্যাঁ’ বলেছিলেন ৮৫.১৮% , ‘না’ বলেছিলেন, ১৩.৯৭% আর ‘মন্তব্য নেই’ অভিমত ছিল ০.৮৪% পাঠকের।

আরও পড়ুন: