সমীকরণ মিলবে শেষ ম্যাচে
বাছাইপর্ব পেরিয়ে কে উঠবে চূড়ান্ত পর্বে? কে সঙ্গী হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আজ বাছাইপর্বের শেষ ম্যাচ পর্যন্ত। যে ম্যাচে মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া আমিরাতের জন্য সমীকরণটা সরল, জিতলেই হবে।
সম্ভাবনা আছে আফগানিস্তান ও ওমানেরও। স্বপ্ন বাঁচাতে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে জিততেই হবে হংকংয়ের বিপক্ষে। আফগানদের শুধু জিতলেই হবে না, তাদের স্বপ্ন পূরণ হতে গেলে দ্বিতীয় ম্যাচে আমিরাতকেও হারাতে হবে। তবে শেষ ম্যাচে ওমান জিতে গেলে ওমান, আমিরাত, আফগানিস্তানের পয়েন্ট সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে চূড়ান্ত পর্বে যাবে নেট রানরেটে এগিয়ে থাকা দল।
বাছাইপর্বের পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রে.
আরব আমিরাত ২ ২ ০ ৪ +০.৭৪০
ওমান ২ ১ ১ ২ -০.০৫৯
আফগানিস্তান ২ ১ ১ ২ -০.২২১
হংকং ২ ০ ২ ০ -০.৪৬৯