সম্পর্কের টানাপোড়েনের বলি নন মনোহর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোহরের পদত্যাগের কারণটা কি আসলেই ব্যক্তিগত? ফাইল ছবি
মনোহরের পদত্যাগের কারণটা কি আসলেই ব্যক্তিগত? ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর টানাপোড়েনের সম্পর্ক চলছিল। তিনি আইসিসির চেয়ারম্যান থাকলে যে হুমকির মুখে পড়ে যায় ‘তিন মোড়ল’ নীতি! লভ্যাংশের বেশির ভাগ যে আর পাবে না তিন দেশ—ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আইসিসির সভায় লভ্যাংশের সমবণ্টনের প্রস্তাবও দিয়েছিলেন। এপ্রিলের সভায় অনুমোদনের জন্য প্রস্তাবটি ওঠার কথা। এটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষোভ ছিল। এর জেরেই আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে হলো শশাঙ্ক মনোহরকে?
আইসিসির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরশু এক বিবৃতির মাধ্যমে মনোহর দিয়েছেন। এই অবসর ব্যক্তিগত কারণেই বলে জানিয়েছেন তিনি। তাতে কি আর মানুষের কৌতূহল মেটে! সংবাদমাধ্যম, ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বেশির ভাগেরই ধারণা, বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই তাঁর এই সরে দাঁড়ানো।
ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া বিসিসিআইয়ের পরিচালনা কমিটির সঙ্গে গত মঙ্গলবার বৈঠক করেছেন মনোহর। পদত্যাগ করার সিদ্ধান্ত সেদিনই তাঁদের জানিয়েছিলেন। নাগপুর থেকে আজ ক্রিকইনফোকে মনোহর বলেন, ‘আইসিসির এ বিষয়ের সঙ্গে এর (পদত্যাগ) কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই। আমি মিথ্যা বলছি না।’ নিজের সিদ্ধান্ত বদলাবেন না বলেও জানিয়ে দিয়েছেন। ক্রিকইনফো।