সরফরাজের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে তাহলে ভারত ইচ্ছে করেই বাংলাদেশের কাছে হেরে গেছে? এই ষড়যন্ত্রতত্ত্বের প্রবক্তা সাবেক পাকিস্তান পেসার সরফরাজ নওয়াজ। বিতর্কিত কথা বলে প্রচারের আলোয় আসার ‘অভ্যাসটা’ সরফরাজের পুরোনোই। পরশু পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল দুনিয়া নিউজের ‘ইয়ে ক্রিকেট হ্যায় দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে সেটাই আরেকটু ঝালিয়ে নিলেন। অনুষ্ঠানের উপস্থাপিকার কাছে ফোনে সরফরাজের দাবি, পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না দেওয়ার জন্যই ইচ্ছা করে হেরে গেছে ভারত। এ মুহূর্তে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের নয়ে আছে পাকিস্তান, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উঠে আসতে হবে আটের মধ্যে। বাংলাদেশ এখন আছে সাতে। সরফরাজের ধারণা, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানবিরোধী বক্তব্য থেকেই এমন আভাস পেয়েছেন। কিন্তু কদিন আগেই যে পাকিস্তান বাংলাদেশের কাছে ধবলধোলাই হলো, সেটাও কি তাহলে ইচ্ছা করেই? দুনিয়া নিউজ।