সরে দাঁড়ালেন উইন্ডিজ কোচ গিবসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটিস গিবসন
ওটিস গিবসন

শেষ অবধি বিতর্কটা রূপ নিল পদত্যাগেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ওটিস গিবসন। উইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে, গিবসনের পদত্যাগ ‘পারস্পরিক সমঝোতা’র ভিত্তিতেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ক্যারিবীয় দলের কোচের পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ও দলের ম্যানেজার রিচি রিচার্ডসন।

পদত্যাগটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বলা হলেও বেশ কিছুদিন ধরেই ওটিস গিবসনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না ক্রিকেট বোর্ডের। গিবসনের অধীনে গত সাড়ে চার বছরে ওয়েস্ট ইন্ডিজের জয়ের রেকর্ডটা নিয়েই ছিল মূলত বিতর্কটা। তাঁর অধীনে ৩৬ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় মাত্র নয়টিতে। যার প্রায় সব কটিই তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে পড়ে থাকার জন্যও বোর্ড কর্তৃক জবাবদিহির মুখে পড়েছিলেন তিনি। এমনিতেই হয়তো তাঁকে সরিয়ে দেওয়া হতো, কিন্তু ক্রিকেট বোর্ডই হয়তো চেয়েছে তাঁর বিদায়টা সম্মানজনক হোক। টেস্ট নিয়ে যত যা-ই বলা হোক, তাঁর অধীনেই ২০১২ সালে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্য টেলিগ্রাফ