সরে দাঁড়ালেন ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। চোট থেকে সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসছে টেস্ট সিরিজে খেলতে পারবেন না নিশ্চিত হওয়ার পরই পদত্যাগের ঘোষণা দিলেন ‘এবি’। চোটের কারণে পরপর দুটি সিরিজে খেলতে পারেননি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই দুটি সিরিজে দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাফ ডু প্লেসি। কাল এক বিবৃতিতে ডি ভিলিয়ার্সও বলেছেন, ডু প্লেসির এখন পাকাপাকিভাবে দায়িত্বটা পাওয়া উচিত। এএফপি।