সর্বশেষ আপডেট: তামিমের ফিফটি

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে—
* তামিম ফেরার পর উইকেটে এসেছেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটে ১৪৮।
* স্যান্টনারের বলে বেনেটের ক্যাচ হয়ে ফিরলেন তামিম। ৮০ বলে ৬৫ রানে আউট হয়েছেন তিনি।
* ফিফটি পেয়েছেন সাব্বিরও। তিনি অপরাজিত ৬৫ রানে।
* বাংলাদেশের স্কোর ২০ ওভারে ১/১০৭। ১৮০ বলে বাংলাদেশের দরকার ১৬৪ রান।
* তামিম-সাব্বিরের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৯৫ রান।
* ৩৬তম ওয়ানডে ফিফটি পেলেন তামিম। বাঁহাতি ওপেনার অপরাজিত ৫৪ রানে। ফিফটির পথে সাব্বিরও, তিনি অপরাজিত ৪০ রানে।
* ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৭৭/১। ২০৪ বলে বাংলাদেশের দরকার ১৯৪ রান, হাতে ৯ উইকেট।
* তামিম-সাব্বিরের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৭০ রান।
* বাংলাদেশের স্কোর ৬ ওভারে ৩১/১। তামিম-সাব্বির দুজনই অপরাজিত ১৪ রানে।
* দলকে এগিয়ে নিচ্ছেন তামিম-সাব্বিরের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটি।
* ইনিংসের প্রথম বলেই জিতান প্যাটেলকে ডাউন দ্য উইকেটে উড়িয়ে মেরেছেন তামিম ইকবাল। এর এক বল পরই কোনো রান না করে সৌম্য সরকার আউট!
* নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭০/৮ (ল্যাথাম ৮৪, ব্রুম ৬৩, টেলর ৬০*; সাকিব ২/৪১, নাসির ২/৪৭, মাশরাফি ২/৫২, মোস্তাফিজ ১/৪৬, রুবেল ১/৫৬)।
* বাংলাদেশকে করতে ২৭১ রান।
* শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৫৫ রান।
* নিউজিল্যান্ডের স্কোর ৪৩.৪ ওভারে ২২৬/৭।
* ৩ উইকেট ২০৮ থেকে ৭ উইকেট ২২৬ হয়ে গেছে কিউইদের। এই ১৮ রানের মধ্যে যে ৪ উইকেট পড়েছে দুটি করে ভাগ করে নিয়েছেন সাকিব-মাশরাফি।
* সাকিব ও মাশরাফির জোড়া আঘাতে স্লগ ওভারে স্বচ্ছন্দে এগোতে পারছে না নিউজিল্যান্ড।
* ৪০ ওভার শেষে কিউইদের স্কোর ২১৬/৪। রান রেট ৫.৪০।
* ৩১ ওভারে নিউজিল্যান্ডের রান ১৭১/৩।
* ৩০.১ ওভারে ল্যাথামকে বোল্ড করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেন নাসির। কিউই অধিনায়ক থেমেছেন ৮৪ রানে।
* ২৯ ওভারে নিউজিল্যান্ডের রান ১৫৯/২।
* শূন্য রানে স্কয়ার লেগে নাসিরের হাতে জীবন পাওয়া ল্যাথাম এখন অপরাজিত ৮২ রানে। তবে ২৮.১ ওভারে ব্রুমকে (৬৩) স্কয়ার লেগেই মাশরাফির হাতে ক্যাচ বানিয়ে জুটি ভেঙেছেন নাসির। ল্যাথাম-ব্রুমের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ১৩৩ রান।
* ২৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১২৬/১। ল্যাথাম অপরাজিত ৬৫ ও ব্রুম আছেন ৫০ রানে।
* ল্যাথাম-ব্রুমের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ১০৩ রান।
* গত নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভীষণ ভুগিয়েছেন ল্যাথাম-ব্রুম। সিরিজে দুজনই পেয়েছেন একটি করে সেঞ্চুরি। আজ বাংলাদেশের সামনে আবারও দেয়াল হয়ে দাঁড়িয়েছেন দুই কিউই ব্যাটসম্যান।
* ১৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৮০/১।
* ল্যাথাম অপরাজিত ৪৮ রানে ও ব্রুম আছেন ২৪ রানে।
* ক্যাচ ছাড়ার মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে। ল্যাথাম-ব্রুমের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।
* ৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২৩/১।
* রনকি আউট! ব্রেক থ্রু এনে দিলেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে সাকিব আল হাসানের ক্যাচ হওয়ার আগে রনকির রান ২।
* অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, কিছুটা জড়তা নাসিরের ফিল্ডিংয়ে। প্রথম ওভারেই স্কয়ার লেগে টম ল্যাথামের ক্যাচ ছেড়েছেন তিনি। শূন্য রানে কুড়িয়ে পাওয়া সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন কিউই অধিনায়ক, অপরাজিত আছেন ১৯ রানে।
* একাদশে পরিবর্তন এসেছে একটা। আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম বাদ পড়েছেন। প্রায় সাত মাস পর একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন।
* ডাবলিনের মালাহাইডে নিজেদের আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ডাবলিনের অন্য মাঠ ক্লনটার্ফে আজ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।