সর্বশেষ আপডেট : ১৩৭ বল বাকি রেখেই জিতল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হওয়ার আগে দারুণ সব শটে মুগ্ধ করেছেন তামিম। ছবি: এএফপি
আউট হওয়ার আগে দারুণ সব শটে মুগ্ধ করেছেন তামিম। ছবি: এএফপি

ডাবলিনের ম্যালাহাইড মাঠে ক্লাবে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা যাবে এখানে—
* ১৩৭ বল ও ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। আজকের একমাত্র আক্ষেপ সৌম্যের সেঞ্চুরি না পাওয়া। ৮৭ রানে অপরাজিত সৌম্য। তাঁর সঙ্গী মুশফিকুর রহিম (৩*)। বাংলাদেশ : ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিকুর ৩*; কেভিন ও’ব্রায়ান ১/২২, ম্যাকার্থি ১/৪২)

* জয় থেকে ১১ রান দূরত্বে আউট হলেন সাব্বির। ৩৪ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৫ রান করে আউট হয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ : ২৫ ওভারে ১৭১/২ (সৌম্য ৭৯*)।

* ৪৭ রানে আউট হয়ে গেলেন তামিম। কেভিন ও’ব্রায়ানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৯৫ রানে থামল উদ্বোধনী জুটি। বাংলাদেশ: ১৪ ওভারে ৯৫/১ (তামিম ৪৭, সৌম্য ৪০*)।

* ২০ ম্যাচ পর টানা দুই ম্যাচে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরোল বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান ও ভারতের বিপক্ষে পর পর দুই ম্যাচে ওপেনিংয়ে সেঞ্চুরি পেরিয়েছিলেন সৌম্য-তামিম জুটি।
* জয়ের লক্ষ্যে দারুণ সূচনা করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বাংলাদেশ: ৯ ওভারে ৫৮ (তামিম ২৪*, সৌম্য ২৭*)। এর আগে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের কাছে হার মেনে মাত্র ১৮১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।
বিস্তারিত পড়ুন...
জাদু ফিরছে মোস্তাফিজের বোলিংয়ে 

* কট মুশফিক বল মাশরাফি। আয়ারল্যান্ডের শেষ দুই উইকেটই পড়ল একই সমীকরণে। পর পর দুই বলে ডকরেল ও চেজকে আউট করে আয়ারল্যান্ডকে অলআউট করে দিলেন বাংলাদেশ অধিনায়ক। এর মাঝে চেজের উইকেটের ভাগ মুশফিককেও দেওয়া উচিত। দুর্দান্ত এক ডাইভে চেজকে ফিরিয়েছেন মুশফিক। ১৮১ রানে অল আউট আয়ারল্যান্ড। বিস্তারিত পড়ুন...
মোস্তাফিজ-ম্যাশে গুঁড়িয়ে গেল আয়ারল্যান্ড 
আয়ারল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৮১ (জয়েস ৪৬, নিয়াল ৩০, ডকরেল ২৫, পোর্টারফিল্ড ২২; মোস্তাফিজুর ৪/২৩, মাশরাফি ২/১৮, সানজামুল ২/২২, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, রুবেল ০/৪১)।
* সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন ব্যারি ম্যাকার্থি (১২)। ৩৫ রানের অষ্টম উইকেট জুটি ভাঙলেন সানজামুল। আয়ারল্যান্ড : ৩৩.১ ওভারে ১৭১/৮ (ডকরেল ২২*; সানজামুল ২/১৯)।
* দুই বল পরেই আবারও আঘাত মোস্তাফিজের। কট বিহাইন্ড হয়ে ফিরেছেন গ্যারি উইলসন। তবে রিপ্লেতে দেখা গেছে, ব্যাট নয়, উইলসনের কোমরে লেগেছে বল। আয়ারল্যান্ড : ৩৩.১ ওভারে ১৩৬/৭ (ডকরেল ১*; মোস্তাফিজ ৪/২১)।
* কভার থেকে ছুটে এসে দুর্দান্ত এক ক্যাচ নিলেন মোসাদ্দেক। মোস্তাফিজের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন ও’ ব্রায়ান ভাইদের ছোট জন। আয়ারল্যান্ড : ৩১.৪ ওভারে ১৩৪/৬ (উইলসন ৫*; মোস্তাফিজ ৩/২১)।
* আন্তর্জাতিক অভিষেকে প্রথম ওভারেই সাফল্য সানজামুলের। থিতু হয়ে যাওয়া এড জয়েসকে (৪৬) ফিরিয়ে দারুণ শুরু সানজামুলের। লং অনে ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। আয়ারল্যান্ড : ২৯ ওভারে ১২৬/৫ (কেভিন ও’ব্রায়ান ৮*; সানজামুল ১/৮, মোস্তাফিজ ২/১৮)।
* ২৯তম ওভারে এসে বল হাতে পেলেন অভিষিক্ত সানজামুল ইসলাম।
* আরও একবার তৃতীয় বলে উইকেট মোস্তাফিজের। নতুন স্পেলের প্রথম ওভারেই সাফল্য মোস্তাফিজের। ফিরলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিয়াল ও’ব্রায়ান (৩০)। আয়ারল্যান্ড : ২৭.৩ ওভারে ১১৬/৪ (জয়েস ৪৪*; মোস্তাফিজ ২/১৭)।
* ম্যাচ ধীরে ধীরে নিজেদের দখলে নিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। ২৫ ওভার শেষে আয়ারল্যান্ড ১০২/৩ (জয়েস ৩৫*, ও’ব্রায়ান ২৫*)।
* আরেকটি সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। ১৫তম ওভারের শেষ বলে ক্যাচ দিয়েছিলেন নিয়াল ও’ব্রায়ান। কিন্তু মুশফিকুর রহিম বলটা তালুতে রাখতে পারলেন না। আয়ারল্যান্ড : ১৫ ওভারে ৬২/৩ (জয়েস ২০*, নিয়াল ১*; সাকিব ১/১২)।
* ফিরলেন ব্যালবারনিও। সাকিবের আর্মার বুঝতে না পেরে বোল্ড অ্যান্ডি ব্যালবারনি (১২)। আয়ারল্যান্ড : ১৪.২ ওভারে ৬১/৩ (জয়েস ২০*; সাকিব ১/১১)।
* দায় শোধ করতে সময় নিলেন না মোসাদ্দেক। মোস্তাফিজের মতোই নিজের তৃতীয় বলেই উইকেট পেলেন এই অফ স্পিনার। ওই পোর্টারফিল্ডকে (২২) কট অ্যান্ড বোল্ড করে আয়ারল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিলেন মোসাদ্দেক। আয়ারল্যান্ড : ৮.৩ ওভারে ৩৭/২ (জয়েস ৯*; মোসাদ্দেক ১/০, মোস্তাফিজ ১/১০)।
* ক্যাচ মিস! মাশরাফির বলে সহজ একটা ক্যাচ দিয়েছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে সেটা হাতছাড়া করেছেন মোসাদ্দেক হোসেন।
* দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই পল স্টারলিংকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। উইকেট মেডেন। আয়ারল্যান্ড : ২ ওভারে ০/১ (জয়েস ০*, পোর্টারফিল্ড ০*; মোস্তাফিজ ১/০)।
* দারুণ শুরু রুবেল হোসেনের। প্রথম ওভারেই মেডেন।
* আজ আন্তর্জাতিক অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। একাদশের বাইরে মেহেদী হাসান মিরাজ।
* বৃষ্টির পূর্বাভাস থাকলেও টসের সময় আকাশ সুসংবাদই দিয়েছে। ঝকঝকে রোদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।