সহজ মনে হলেও কাজটা ছিল কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ৭ উইকেট ও ৭১ রানের জয় যা বোঝায়, ম্যাচ দুটি তার চেয়ে অনেক কঠিন ছিল বলে দাবি করছেন মুশফিকুর রহিম
পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই আমরা অনেক ভালোভাবে জিতেছি, তাই মনে হচ্ছে ম্যাচ এবং সিরিজ জেতাটা অনেক সহজ ছিল। তবে বাস্তবতা হচ্ছে, কাজটা ছিল কঠিন। ঘটনা হলো, বাংলাদেশ দল এখন অনেক ভালো খেলছে। সবাই যে যার জায়গা থেকে অবদান রাখছে। এটাই সবচেয়ে বড় পাওয়া। ইনশা আল্লাহ, পরের ম্যাচেও জেতার চেষ্টা করব।