সহজেই জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখর ধাওয়ানের সেই পরিচিত ভঙ্গিমা ছবি: এএফপি
শিখর ধাওয়ানের সেই পরিচিত ভঙ্গিমা ছবি: এএফপি

আয়ারল্যান্ডের বেঁধে দেওয়া ২৬০ রানের লক্ষ্যটা ভারত এমন অবলীলায় পেরিয়ে গেল, যেন মনে হলো ব্যাটিং-বিষয়টা তাদের কাছে কোনো ব্যাপারই না। স্কোরবোর্ডে ২৫৯ রান তুলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে আয়ারল্যান্ড অনুধাবন করল, এই বোলিং আক্রমণ দিয়ে আর যা-ই হোক, ভারতের বিপক্ষে জেতা যায় না। জয়টা ভারত পেয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানেই।
শিখর ধাওয়ান তুলে নিলেন বিশ্বকাপে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি। রোহিত শর্মা খেললেন ৬৪ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতে ১৭৪ রানের রেকর্ড জুটিই শেষ করে এল দুই-তৃতীয়াংশ কাজ। বাকি কাজ সারলেন অজিঙ্কা রাহানে আর বিরাট কোহলি। কোহলি ৪৪ আর রাহানে ৩৩ রানের দুটি অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার কাজটাই কেবল করে দিলেন তাঁরা।
আয়ারল্যান্ডের পক্ষে দুটো সাফল্যই স্টুয়ার্ট টম্পসনের।