সহযোগী দলগুলোর বিপক্ষে বাংলাদেশের যত গুটিয়ে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বাংলাদেশ ব্যাটিংয়ে একদমই ভালো কিছু করতে পারেনি। ছবি: প্রথম আলো
কাল বাংলাদেশ ব্যাটিংয়ে একদমই ভালো কিছু করতে পারেনি। ছবি: প্রথম আলো

কেনিয়ার বিপক্ষে একবার ১০০ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেটি টেস্ট মর্যাদা পাওয়ারও তিন বছর আগের ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে তখন সবে নিয়মিত হতে শুরু করেছে বাংলাদেশ। ১৯৯৭ সালের অক্টোবরে নাইরোবির সেই বিপর্যয় আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বাজে ব্যাটিং পারফরম্যান্স। কাল আফগানিস্তানের বিপক্ষে ২০৮ সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে সবচেয়ে বাজে ১০টি ইনিংসের একটি! টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সহযোগী দলগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন। অনেক দিন পর সেই পুরোনো বৃত্তে যেন ফিরল বাংলাদেশ!
কেনিয়ার বিপক্ষে ২০০–র নিচে অলআউট হয়ে যাওয়ার ইতিহাস যথেষ্টই দীর্ঘ। সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে সর্বনিম্ন ১০ ইনিংসের ছয়টিই কেনিয়ার বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ১২০ এই তালিকার দ্বিতীয় স্থানে আছে। আরেক সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ইনিংসও আছে এই তালিকায়। ২০০৭ বিশ্বকাপে ব্রিজটাউনে ১৬৯ রানে অলআউট হয়ে হেরেছিল বাংলাদেশ। তবে ২০১১ বিশ্বকাপে ২০৫ রানে অলআউট হয়েও আয়ারল্যান্ডকে হারিয়েছিল এই মিরপুরের মাটিতেই। বোলাররা করেছিলেন দারুণ বোলিং।

সহযোগী দলগুলোর বিপক্ষে অল্প রানেই গুটিয়ে যাওয়ার এমন কিছু লজ্জার রেকর্ড দেখে নিতে পারেন—

স্কোরপ্রতিপক্ষ ভেন্যু সাল
১০০কেনিয়ানাইরোবি১৯৯৭
১২০কানাডাডারবান২০০৩
১৫৮কেনিয়াঢাকা১৯৯৯
১৬৯আয়ারল্যান্ডব্রিজটাউন২০০৭
১৮৫কেনিয়াজোহানেসবার্গ২০০৩
১৯৭কেনিয়ানাইরোবি১৯৯৭
১৯৮কেনিয়াচেন্নাই১৯৯৮
২০৫আয়ারল্যান্ডঢাকা২০১১
২০৮আফগানিস্তানঢাকা২০১৬
২১৩কেনিয়াঢাকা১৯৯৯