সহযোগীর সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম সহযোগী দেশ হিসেবে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরিসহ ২২৩ রান-আফগানদের ঐতিহাসিক জয়ে বড় অবদান মোহাম্মদ নবীর। টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে কোনো একটি সিরিজ বা টুর্নামেন্টে সহযোগী দলের ব্যাটসম্যানদের মধ্যে নবীর চেয়ে বেশি রান করেছেন মাত্র দুজন—উইলিয়াম পোর্টারফিল্ড ও কাইল কোয়েটজার। গত বিশ্বকাপে টেস্ট খেলুড়ে পাঁচটি দলের বিপক্ষে আয়ারল্যান্ডের পোর্টারফিল্ড করেছিলেন ২৩৮ রান। পাঁচ ম্যাচ খেলে স্কটল্যান্ডের কোয়েটজার করেছিলেন ২২৮ রান। ১৯৯৭ সালে প্রেসিডেন্টস কাপে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ছয় ম্যাচে ৩৫৬ রান করেছিলেন কেনিয়ার ওপেনার কেনেডি ওটিয়ানো। কিন্তু বাংলাদেশ তখনো টেস্ট মর্যাদা পায়নি।