প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র কিনেছিলেন তিনজন। কাল যাচাই-বাছাইয়ে উতরে গেছেন তিনজনই। বিসিবির সহসভাপতি নির্বাচনে দুটি পদের জন্য প্রাথমিক তালিকায় প্রার্থী তাই তিনজনই—মাহবুব আনাম, আ জ ম নাসির ও নজীব আহমেদ। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। আগামী পরশু বিসিবির সভা শেষে নির্বাচন।