সাউদির চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট-সংগ্রাহক তিনি। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের সঙ্গে দুটি করে উইকেট নেওয়ার পর ৩৩ রানে ৭ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ইংল্যান্ডকেও। সেই টিম সাউদি যদি চোট পান, নিউজিল্যান্ড শিবিরে তো শঙ্কা ছড়াবেই।
গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় অ্যাডাম মিলনের থ্রোতে কাঁধে চোট পেয়ে পড়ে যান সাউদি। সতীর্থরা ছুটে আসেন সঙ্গে সঙ্গেই। অনুশীলনের বাকি সময়টা কাঁধে বরফ নিয়ে দর্শক হয়ে ছিলেন সাউদি। তবে চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন নিউজিল্যান্ড দলের এক মুখপাত্র। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে নেই কোনো শঙ্কা। এএফপি।