সাকলায়েন থাকছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি ছিল প্রথম দুই টেস্ট পর্যন্ত। সেটি শেষ করে ভারত সিরিজের তৃতীয় টেস্টেও ইংল্যান্ডের স্পিনারদের পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলায়েন মুশতাক। তবে পাকিস্তানের স্পিন কিংবদন্তিকে এখনই ছাড়ছে না ইংল্যান্ড। পাঁচ টেস্টের এই টেস্ট সিরিজ তো বটেই, চুক্তিটা বাড়িয়ে নেওয়া হয়েছে ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর্যন্তও। সাকলায়েন নিজেই সেটি জানিয়েছেন, ‘বোলিং কোচ ও পরামর্শক হিসেবে কাজ করতে ভালোই তো লাগছে।’ ইংলিশ স্পিনারদের শেখার আগ্রহ দেখেও নাকি মুগ্ধ সাবেক পাকিস্তানি অফ স্পিনার। তবে সেটি সত্ত্বেও শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার ইচ্ছাটাও জানিয়ে দিয়েছেন। ডেকান ক্রনিকল।