সাকিব-মোস্তাফিজ ছিলেন না কেউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি দর্শকদের জন্য আইপিএলের সবচেয়ে আকর্ষণীয় দিন ছিল কাল। কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান, সানরাইজার্স হায়দরাবাদে মোস্তাফিজুর রহমান। কিন্তু সে রোমাঞ্চে জল ঢেলে দিল কলকাতা আর হায়দরাবাদ। ইডেন গার্ডেনের ম্যাচে জায়গা হয়নি দুজনের কারোরই!

এবারের আইপিএলে সাকিব যাওয়ার পর কাল পর্যন্ত তিন ম্যাচ খেলেছে কলকাতা। কোনো ম্যাচেই একাদশে রাখা হয়নি তাঁকে। অন্যদিকে মোস্তাফিজ গত বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেললেও ভালো বল করতে পারেননি। মাত্র ২.৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান। হয়তো সে কারণেই একাদশে জায়গা পাননি। তাঁর অনুপস্থিতিতে দলও ভালো করেনি। কলকাতার দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৭ রানে হেরেছে হায়দরাবাদ। কলকাতার রবিন উথাপ্পা ৩৯ বলে ৬৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। সনি সিক্স।