সাকিব-সোহাগের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশোভনীয় আচরণের দায়ে প্রিমিয়ার লিগে জরিমানা গুনলেন সাকিব-সোহাগ। ছবি: প্রথম আলো
অশোভনীয় আচরণের দায়ে প্রিমিয়ার লিগে জরিমানা গুনলেন সাকিব-সোহাগ। ছবি: প্রথম আলো

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে সাকিব আল হাসান ও সোহাগ গাজীকে। সাকিবকে শুধু আর্থিক জরিমানা করলেও সোহাগকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। দুজনই তাঁদের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাকিব বিসিবির আচরণবিধির ২.১.৩ ধারা ভেঙেছেন। এ ধারা অনুযায়ী, ম্যাচ চলার সময় ভাষা কিংবা অন্য কোনো কার্যক্রমের (অঙ্গভঙ্গিসহ) মাধ্যমে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিকে হুমকি দেওয়া যাবে না। এমনকি আবেদন করা সময় আক্রমণাত্মক কিংবা হুমকির মতো হয়, এমন কোনো আচরণ করা যাবে না। এ ধারা ভাঙার দায়ে সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডির অফস্পিনার সোহাগ গাজী বিসিবির আচরণবিধির ২.২.৮ ধারা ভাঙায় তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিসিবির এ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলার সময় কোনো অশ্লীল ভাষা ব্যবহার কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যেটা প্রতিপক্ষের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা ম্যাচসংশ্লিষ্ট কারও জন্য অপমানজনক হয়।