সাকিবকে ছাড়াই জিতল কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তাফিজুর রহমান এবার নতুন গেছেন, সাকিব আল হাসান তো অনেক দিন ধরেই আছেন। এই দুই ক্রিকেটারের কারণে আইপিএল নিয়ে বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাও ছিল অনেক। তবে সেই উত্তেজনায় কালকের মতো অন্তত পানি ঢেলে দিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে ম্যাচে যে একাদশেই রাখা হয়নি সাকিবকে! তবে সাকিবকে ছাড়াই কাল দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটে হারিয়েছে কলকাতা।
আগে ব্যাট করে আন্দ্রে রাসেল ও ব্রাড হগের তোপে পড়ে ১৭.৪ ওভারে ৯৮ রানেই অলআউট হয়ে যায় দিল্লি। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন রাসেল ও ১৯ রানে ৩ উইকেট হগের। জবাবে মাত্র ১৪.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ওপেনার রবীন উথাপ্পা আউট হয়েছেন ৩৩ বলে ৩৫ রান করে। ৪১ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। ক্রিকইনফো।