সাকিবকে ছাড়িয়ে তামিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব-তামিমের ইঁদুরদৌড়টা জমেছে বেশ! ডেঙ্গু জ্বরে ২০১৩ সালের নিউজিল্যান্ড সিরিজটা খেলতে পারেননি সাকিব আল হাসান। সুযোগটা কাজে লাগিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা কেড়ে নিয়েছিলেন সাকিবের কাছ থেকে। দুই ম্যাচ পরই সিংহাসন পুনরুদ্ধার সাকিবের। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজে অবশ্য ছিলেন না তামিম। বছর খানেক পর কাল আবার পেছনে পড়ে গেলেন সাকিব। ২২ ম্যাচ পর আবার রদবদল শীর্ষে। কাল মিরপুরের ম্যাচটির আগে সাকিবের রান ছিল ৪১৭৩, তামিমের ৪১২৫। বাংলাদেশের ইনিংস শেষে তামিম ৪২৫৭, সাকিব ৪২০৪। ব্যবধান মাত্র ৫৩, মিউজিক্যাল চেয়ার খেলাটা আরও অনেক দিন দেখার প্রস্তুতি নিয়ে রাখুন।