সাকিবকে সরিয়ে এক নম্বর জাদেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান ও  রবীন্দ্র জাদেজা
সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজা

কলম্বো টেস্টে ভারতের একমাত্র ইনিংসে ৭০ রান করে অপরাজিত ছিলেন। এরপর বাঁহাতি স্পিনে নিয়েছেন ৭ উইকেট। রেটিং পয়েন্টের হিসাবে অবশ্য সাকিবের চেয়ে মাত্র ৭ পয়েন্ট এগিয়ে জাদেজা। সাকিবের পয়েন্ট ৪৩১, জাদেজার ৪৩৮। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্স ক্যারিয়ার-সেরা চতুর্থ স্থানে উঠিয়েছে ইংল্যান্ডের মঈন আলীকে। সিরিজের আগে ছয় নম্বরে ছিলেন মঈন।

ইংল্যান্ডের অলরাউন্ডার ক্যারিয়ার-সেরা অবস্থানে আছেন ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়েও। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ২১-এ উঠেছেন মঈন, বোলিংয়ে আছেন আগের মতো ১৮ নম্বরে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের মতো বোলিং র‍্যাঙ্কিংয়েও সবার ওপরেই আছে জাদেজার নাম। জাদেজা জায়গা ধরে রাখলেও এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে তিনে ঠেলে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ব্যাটিংয়ে যথারীতি শীর্ষ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সবার ওপরে সাকিব। ব্যাটিংয়ে ১৬ নম্বরে, বোলিংয়ে ১৭। তথ্যসূত্র: আইসিসি।