সাকিব আল হাসান টেস্টে দেড় শ উইকেট পেয়ে গেছেন গত অক্টোবরেই। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাইলফলকটা ছুঁয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। সাকিব আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা শুরু করছেন দারুণ এক অলরাউন্ড কীর্তি সামনে রেখে। ওয়েলিংটন টেস্টের আগে ৪৪ টেস্টে ব্যাট হাতে সাকিব করেছেন ২৯২৯ রান। আর মাত্র ৭১ রান করলেই ৩ হাজার রান পেয়ে যাবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে ৩ হাজার রান ও ১৫০ উইকেটের ‘ডাবল’ আছে ১৩ জনের। এই ১৩ জনের মধ্যে ব্যাটিং ও বোলিং গড়ের ইতিবাচক পার্থক্যে সাকিবের ওপরে আছেন শুধু চারজন। সাকিবের ব্যাটিং-বোলিং গড়ের পার্থক্য এখন ৬.৮৬। ২৩.৭৪ গড়ের পার্থক্য নিয়ে যেখানে সবার ওপরে স্যার গ্যারি সোবার্স।
গড়ের পার্থক্যে টেস্টের সেরা অলরাউন্ডার
(কমপক্ষে ৩০০০ রান ও ১৫০ উইকেট)
ম্যাচ রান গড় উইকেট গড় গড়ের পার্থক্য
গ্যারি সোবার্স ৯৩ ৮০৩২ ৫৭.৭৮ ২৩৫ ৩৪.০৩ ২৩.৭৪
জ্যাক ক্যালিস ১৬৬ ১৩২৮৯ ৫৫.৩৭ ২৯২ ৩২.৬৫ ২২.৭১
ইমরান খান ৮৮ ৩৮০৭ ৩৭.৬৯ ৩৬২ ২২.৮১ ১৪.৮৮
শন পোলক ১০৮ ৩৭৮১ ৩২.৩১ ৪২১ ২৩.১১ ৯.১৯
ইয়ান বোথাম ১০২ ৫২০০ ৩৩.৫৪ ৩৮৩ ২৮.৪০ ৫.১৪